1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হাতীবান্ধায় সহকারী কমিশনার ( ভূমি)এর বিরুদ্ধে অনিয়মসহ জোরপূর্বক জরিমানা আদায়ের অভিযোগ বিভাগীয় তদন্ত দাবি। - Stbanglatv.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

হাতীবান্ধায় সহকারী কমিশনার ( ভূমি)এর বিরুদ্ধে অনিয়মসহ জোরপূর্বক জরিমানা আদায়ের অভিযোগ বিভাগীয় তদন্ত দাবি।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

মোঃ সজিব মিয়া
লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সহকারী ভূমি কমিশনার (এ্যাসিল্যান্ড) রন্টি পোদ্দার এর বিরুদ্ধে এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে আটক করে জোরপূর্বক জরিমানা আদায় এবং নিয়ম বহির্ভূতভাবে মোবাইল কোর্ট পরিচালনার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে মন্ত্রিপরিষদ সচিবসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী ব্যাক্তি।

অভিযোগ সূত্রে জানা যায় গত ১৪ সেপ্টেম্বর সকালে, জেলার হাতীবান্ধা উপজেলার উত্তর ধুবনী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে তিস্তা নদীর তীরে এক জগদীশ চন্দ্র নামের এক ব্যাক্তির ৪০ শতক জমিতে জি ও বস্তা দিয়ে বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার নদী থেকে বালু উত্তোলন করেন। কাজ শেষে ওই জমিতে বালু পড়ে থাকায় জমির মালিক জগদীশ চন্দ্র রায় চাষাবাদের জন্য ঠিকাদারকে বালু অপসারণপূর্বক জমি খালি করে দেয়ার কথা বললে ওই ঠিকাদার তাকে নিজ উদ্যোগে বালু সারাতে বললে ওই ব্যাক্তি স্থানীয় ট্রাক্টর মালিক আতোয়ার রহমানকে বালু অপসারণের জন্য চুক্তি দেন।
যুক্তি মোতাবেক আতোয়ার রহমান বালু সরানোর কাজ শুরু করতেই । হাতীবান্ধা উপজেলা সহকারী ভূমি কমিশনার (এ্যাসিল্যান্ড) রন্টি পোদ্দার সেখানে উপস্থিত হয়ে তাকে জরিমানার ভয় দেখিয়ে জোরপূর্বক গাড়িতে তুলে প্রায় তিন কিলোমিটার দূরের এ্যাসিল্যান্ড কার্যালয়ে নিয়ে আসেন।

অভিযোগকারীর দাবি, তিনি জমির মালিকের কাছ থেকে বালু সরানোর জন্য অনুমতি নেওয়ার কথা জানালেও তাকে অন্যায় ভাবে ৫০ হাজার টাকা জরিমানা করেন ও তাকে জরিমানার টাকা পরিশোধের জন্য চাপ দেন। একপর্যায়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে ধার দেনা করে ৫০ হাজার টাকা সংগ্রহ করে জরিমানার টাকা পরিশোধ করেন। এরপরেও তাকে অন্যায় ভাবে প্রায় চার ঘণ্টা আটকে রেখে বিকেলে ছেড়ে দেওয়া হয় বলেও তিনি জানান।

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনাস্থলে কোনো অভিযোগকারী না থাকা সত্ত্বেও তাকে জরিমানার আওতায় আনা হয়েছে। এমনকি নিয়মিত মামলা করতে কাউকে অভিযোগকারী হিসেবে না পেলেও তাকে অনেকটা জোরপূর্বক ঘটনাস্থল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরের উপজেলা পরিষদের ভিতরে এ্যাসিল্যান্ড কার্যালয়ে নিয়ে গিয়ে দণ্ড আরোপ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগকারী দাবি করেন, আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার পরিবর্তে নিজের খেয়াল-খুশিমতো মোবাইল কোর্ট পরিচালনা করে প্রকৃত দায়ী ব্যক্তির পরিবর্তে তাকে জরিমানা করা হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার কাছ থেকে আদায় করা ৫০ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে অভিযোগে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সহকারী ভূমি কমিশনার রন্টি পোদ্দার এর সাথে কথা বললে তিনি জানান- আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়। কেননা আমি আইন নিয়ম মেনেই কাজ করেছি। আইনে অভিযোগকারী ব্যক্তির যে পরিমাণ জরিমানা হওয়ার কথা আমি সেটাই করেছি। এর চাইতে বেশি কিছু বলার নেই।

এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে লালমনিরহাট জেলা প্রশাসক ৩ সদস্যের একটি তদন্ত টিম গঠনপূর্বক ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি চিটি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি