
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে দুটি জিআর ও একটি সিআর পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন—ফারুক আহমদ সুয়ন (৩১), মো. আরিফ (২৩) ও টুটুল নাথ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply