1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাদকবিরোধী আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে ঝিলিমে বর্ণাঢ্য র‍্যালি - Stbanglatv.com
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

মাদকবিরোধী আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে ঝিলিমে বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

‘ঘরে ঘরে আওয়াজ তুলুন, জীবনের প্রতি হ্যাঁ, মাদকের প্রতি না’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শুরু হয়েছে মাদকবিরোধী আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টুর্নামেন্টকে ঘিরে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ৩ নম্বর ঝিলিম ইউনিয়ন পরিষদ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
বিকেল ৩টায় সদর উপজেলায় ৩ নম্বর ঝিলিম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমনুরা রেলওয়ে মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আয়োজক কমিটির সদস্য, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সদর উপজেলার ৩ নম্বর ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হেলাল উদ্দীন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনিসুল হক মাহমুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান প্রমুখ।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছেন ৩ নম্বর ঝিলিম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি পাল। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করছে। খেলাগুলো আমনুরা রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করা, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে এ টুর্নামেন্ট ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি