1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঢাকা মহানগরী দক্ষিণের আমীর পুনরায় নির্বাচিত নূরুল ইসলাম বুলবুল, অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জ জামায়াতের - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

ঢাকা মহানগরী দক্ষিণের আমীর পুনরায় নির্বাচিত নূরুল ইসলাম বুলবুল, অভিনন্দন চাঁপাইনবাবগঞ্জ জামায়াতের

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর পুনরায় নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন মাওলানা আবু জার গিফারী। নতুন কার্যকালের জন্য পুনরায় দায়িত্ব পাওয়ায় মো. নূরুল ইসলাম বুলবুল এমপি ও মাওলানা আবু জার গিফারীকে অভিনন্দন জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নেতাকর্মীরা।
এ উপলক্ষে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং পুনর্নির্বাচিত ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। বক্তব্যে তিনি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন। দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, পুনরায় দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি