1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শারদীয় দুর্গোৎসবে পুমদী ইউনিয়নবাসীকে আল-আমীন ভুইয়ার শুভেচ্ছা - Stbanglatv.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শারদীয় দুর্গোৎসবে পুমদী ইউনিয়নবাসীকে আল-আমীন ভুইয়ার শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

 

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নসহ দেশের সব সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আল-আমীন ভুইয়া। তিনি হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব, জুলাই যোদ্ধা ও পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

শুভেচ্ছা বার্তায় আল-আমীন ভুইয়া বলেন, শারদীয় দুর্গোৎসব আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

তিনি পুমদী ইউনিয়নসহ দেশের সব সনাতন ধর্মাবলম্বীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।

আল-আমীন ভুইয়া আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এ দেশের সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে—এটাই তাঁর প্রত্যাশা। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তার শেষে তিনি পুমদী ইউনিয়নসহ দেশের সব সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছান্তে:

আল-আমীন ভুইয়া

সদস্যসচিব, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল

চেয়ারম্যান পদপ্রার্থী, পুমদী ইউনিয়ন পরিষদ

সবার আগে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি