1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কাতারে গ্রেপ্তার বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান - Stbanglatv.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

কাতারে গ্রেপ্তার বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

 

নিজস্ব প্রতিবেদক

 

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তের মধ্যেই বিদেশে গ্রেপ্তারের এ ঘটনা ঘটল।

রোববার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৫ অক্টোবর কাতার পুলিশ শেখ আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে। ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে দুদক এ তথ্য পেয়েছে।

দুদক সূত্রে জানা যায়, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুসন্ধান শুরু হয়। পরবর্তী সময়ে একই বছরের জুলাই মাসে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি।

এ মামলার ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ নভেম্বর আদালত তাঁর দুটি ফ্ল্যাট ক্রোক এবং ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ১২ জুন তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি