
নড়াইল প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী থানা পুলিশ অভিযান চালিয়ে (চুরি) জিআর-৩৮/২৬ মামলার আসামি লাল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে।
শনিবার (১৭ অক্টোবর) নড়াগাতী থানার এসআই এফ এম তারেকের নেতৃত্বে এবং এএসআই নজরুল ইসলামের সহযোগিতায় নড়াগাতী থানার যোগানিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লাল মিয়া যোগানিয়া গ্রামের শামসু শেখের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে নড়াগাতী থানায় জিআর-৩৮/২৬ নম্বর মামলা রয়েছে।
পরে গ্রেফতারকৃত আসামিকে থানায় নিয়ে আসা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
© All rights reserved © 2023
Leave a Reply