1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লামা পৌর বাস টার্মিনালে প্লট বরাদ্দ বাতিলের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের।  - Stbanglatv.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

লামা পৌর বাস টার্মিনালে প্লট বরাদ্দ বাতিলের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের। 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

 

মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি

 

বান্দরবানের লামা পৌর বাস টার্মিনালে নিয়মবহির্ভূতভাবে বরাদ্দ দেওয়া প্লট বাতিল এবং পরিবহন মালিক-শ্রমিকদের জন্য নির্দিষ্ট অফিস ও টিকিট কাউন্টার বরাদ্দের দাবি জানিয়েছেন পরিবহন খাতের সংশ্লিষ্ট দুটি সংগঠনের নেতারা। তাঁদের অভিযোগ, পরিবহনসংশ্লিষ্টদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত না করে বিভিন্ন প্লট বরাদ্দ দেওয়ায় পরিবহন ব্যবস্থাপনা ও যাত্রীসেবায় বিঘ্ন ঘটছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ‘সর্ব ঐক্য পরিবহন শ্রমিক-মালিক সমিতি’ এবং ‘লামা উপজেলা হাইস, নোহা, কার ও ট্যুরিস্ট জিপ মালিক সমবায় সমিতি’র নেতারা এসব দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পৌর বাস টার্মিনালে পরিবহন মালিক সমিতির কার্যালয় ও যাত্রীদের সুবিধার্থে টিকিট কাউন্টার বরাদ্দ দেওয়ার প্রয়োজন থাকলেও তা নিশ্চিত করা হচ্ছে না বলে তাঁদের অভিযোগ। এর ফলে পরিবহন মালিক ও শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন।

তাঁরা আরও বলেন, বান্দরবানের লামা একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। প্রতিদিন এ অঞ্চলে পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াত রয়েছে। এ অবস্থায় বাস টার্মিনালে পরিবহন মালিক-শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট কার্যালয় ও টিকিট কাউন্টার না থাকায় পরিবহন কার্যক্রম পরিচালনা এবং যাত্রীসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

সংবাদ সম্মেলনে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো, নিয়মবহির্ভূতভাবে বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা প্লটগুলোর বরাদ্দ বাতিল, পরিবহন মালিক সমিতি ও শ্রমিকদের জন্য নির্দিষ্ট কার্যালয় ও টিকিট কাউন্টার বরাদ্দ এবং যাত্রীসেবা উন্নয়ন ও পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

বক্তারা বলেন, তাঁরা আলোচনার মাধ্যমে আইনসম্মত ও শান্তিপূর্ণ উপায়ে এ সমস্যার সমাধান চান। তবে তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে কঠোর কর্মসূচি এবং রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

এ সময় পরিবহন খাতের বিদ্যমান সমস্যা ও তাঁদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন সংগঠন দুটির নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি