নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নসহ দেশের সব সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আল-আমীন ভুইয়া। তিনি হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব, জুলাই যোদ্ধা ও পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।
শুভেচ্ছা বার্তায় আল-আমীন ভুইয়া বলেন, শারদীয় দুর্গোৎসব আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
তিনি পুমদী ইউনিয়নসহ দেশের সব সনাতন ধর্মাবলম্বীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদ্যাপনের আহ্বান জানান।
আল-আমীন ভুইয়া আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এ দেশের সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে—এটাই তাঁর প্রত্যাশা। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি পুমদী ইউনিয়নসহ দেশের সব সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছান্তে:
আল-আমীন ভুইয়া
সদস্যসচিব, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল
চেয়ারম্যান পদপ্রার্থী, পুমদী ইউনিয়ন পরিষদ
সবার আগে বাংলাদেশ।