1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের ১ম কিস্তির চেক হস্তান্তর - Stbanglatv.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের ১ম কিস্তির চেক হস্তান্তর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

 

​শেখ সাদী সুমন জেলা প্রতি নিধী ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরে অনুমোদিত উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

​আজ রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, এদিন বিভিন্ন এলাকার প্রায় ৩০টি জনকল্যাণমূলক ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের বিপরীতে প্রথম কিস্তির অর্থ হস্তান্তর করা হয়।

​জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, “জেলা পরিষদের তহবিল থেকে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণের কথা ভেবে। তাই নির্ধারিত বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করে প্রকল্পের কাজ নিখুঁত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে।”

​প্রকল্প বাস্তবায়ন কমিটির উদ্দেশ্যে তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, “আপনাদের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পালন করতে হবে। কাজের গুণগত মানে কোনো আপস করা হবে না। কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি পরিলক্ষিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

​প্রশাসক আরও জানান, কাজের অগ্রগতি ও মান সরেজমিনে যাচাই করতে তিনি নিজেই পরিদর্শনে যাবেন। উন্নয়ন প্রকল্পের সুফল যেন সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে সর্বোচ্চ সচেষ্ট থাকার নির্দেশ দেন তিনি।

​অনুষ্ঠানে জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং পিআইসি কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিনিধিরা নির্ধারিত সময়ে স্বচ্ছতার সাথে উন্নয়নকাজ সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি