1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন সংসদ সদস্য মাজাহারুল  ‎ - Stbanglatv.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

হোসেনপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন সংসদ সদস্য মাজাহারুল  ‎

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

 

‎নিজস্ব প্রতিবেদক

‎কিশোরগঞ্জের হোসেনপুরে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন কিশোরগঞ্জ ০১ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম । উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামের সলিং, পাকা প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে।

‎

‎রবিবার সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের পর্যায়ক্রমে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মাজাহারুল ইসলাম।

‎

‎এ সময় কিশোরগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার, উপজেলা বিএনপির , যুগ্ন আহ্বায়ক ফরিদ আহমেদ,যুগ্ন আহ্বায়ক আবুল হাসিম সবুজ, উপজেলা যুবদলের আহবায়ক সাফায়েত হোসেন সম্রাট, ছাত্রদলে আহবায়ক এনামুল হক নাঈম, সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাহেদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ উদ্দিনসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎

‎

‎উদ্বোধনী অনুষ্ঠানে এমপি, মাজাহারুল ইসলাম বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। সড়কের উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতেই ইতিবাচক পরিবর্তন আসে। সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে তিনি জানান। বর্তমান সরকার জনবান্ধব সরকার- এজন্য মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান, হিন্দু সম্প্রদায়ের মন্দির ও শ্মশান ঘাটের সংস্কারসহ নানা উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন না হলে দেশের সামগ্রীক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। আর সেকারণে সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি