1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রেমের টানে ফিনল্যান্ড থেকে জামালপুরে, বিয়ে করলেন তরুণীকে - Stbanglatv.com
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

প্রেমের টানে ফিনল্যান্ড থেকে জামালপুরে, বিয়ে করলেন তরুণীকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

জামালপুর প্রতিনিধি

মুঠোফোনে পরিচয় থেকে প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর ফিনল্যান্ড থেকে বাংলাদেশের জামালপুরে এসেছেন এক যুবক। পরে পারিবারিক সম্মতিতে বিয়ে করেছেন সরিষাবাড়ী উপজেলার এক তরুণীকে। ভিনদেশি এই বরকে দেখতে এখন তাঁদের বাড়িতে ভিড় করছেন স্থানীয় লোকজন।

বিয়ে করা তরুণীর নাম শান্তিনা জাহান সিমি (২৬)। তিনি সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তাঁর স্বামীর আগের নাম সিমোলা মিকা। আদালতের মাধ্যমে নাম পরিবর্তন করে তিনি এখন মিকাইল নামে পরিচিত।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় প্রথম স্বামীর মৃত্যুর পর প্রায় তিন বছর আগে বাবার বাড়িতে ফিরে আসেন শান্তিনা। তাঁর একটি শিশুসন্তান রয়েছে। পরে ফিনল্যান্ডে বসবাসরত এক আত্মীয়ের মাধ্যমে সিমোলা মিকার সঙ্গে পরিচয় হয় তাঁর। এরপর মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কথাবার্তার একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সম্প্রতি তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। এর আগে গত ৯ সেপ্টেম্বর ফিনল্যান্ড সরকারের কাছ থেকে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র নেন সিমোলা মিকা। গত ২ অক্টোবর বাংলাদেশে আসেন তিনি। পরে জামালপুর আদালতের মাধ্যমে হলফনামা করে নিজের নাম পরিবর্তন করেন। ওই দিনই শান্তিনা জাহানকে বিয়ে করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বর্তমানে নবদম্পতি শান্তিনার চাচা আনিসুর রহমানের বাড়িতে বসবাস করছেন।

শান্তিনার বাবা রফিকুল ইসলাম জানান, দেশের প্রচলিত আইন ও পারিবারিক সম্মতি অনুযায়ী তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।

শান্তিনা জাহান বলেন, ফিনল্যান্ডে তাঁর ফুফু ও ফুফা থাকেন। ভবিষ্যতে সেখানে গিয়ে বসবাস করলেও তাঁর অসুবিধা হবে না। জীবনসঙ্গী হিসেবে মিকাইলকে পেয়ে তিনি খুশি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ফিনল্যান্ডের এক নাগরিকের সঙ্গে স্থানীয় এক তরুণীর বিয়ের বিষয়টি তিনি জেনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর জানা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি