1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম - Stbanglatv.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর ছোট বোন শেখ রেহানা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন।

ভারতের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এসব কথা বলেন। সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশে ফেরার পরিকল্পনা, ব্যক্তিগত নিরাপত্তা, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে শেখ সেলিম সবচেয়ে জ্যেষ্ঠ। তাঁর অনুপস্থিতিতে তিনি দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন।

ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা

সাক্ষাৎকারে শেখ হাসিনা আবারও ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানান। তবে দেশে ফিরলে তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি।

শেখ হাসিনার বক্তব্য, দেশে ফেরার কারণে অন্য কারও জীবন ঝুঁকির মধ্যে পড়ুক—এমনটি তিনি চান না। বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকের জীবনেই ঝুঁকি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে ‘জঙ্গিবাদী শক্তির উত্থানের’ অভিযোগ

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা দাবি করেন, দেশে জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটছে। এর প্রভাব শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।

তাঁর মতে, বাংলাদেশে অস্থিতিশীলতা ও উগ্রবাদী শক্তির বিস্তার ভারতের নিরাপত্তা এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। এ কারণে দুই প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন বলে তিনি মনে করেন।

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে

বাংলাদেশের নির্বাচনকে ভারতের সমর্থন এবং তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও সাক্ষাৎকারে কথা বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, ভারত সরকার কোন বিবেচনায় বাংলাদেশের নির্বাচনকে সমর্থন করেছে এবং তারেক রহমানকে দেশে ফেরার ক্ষেত্রে সহযোগিতা করেছে, সেটি ভারত সরকারই ভালো বলতে পারবে।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে শেখ হাসিনা তাঁর বিদেশে অবস্থান করে রাজনীতি করার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি তিনি নিজে দিল্লি থেকে বক্তব্য দিলে কেন তা নিয়ে প্রশ্ন ওঠে—সেই প্রশ্নও করেন।

‘আমার তো হৃদয়ে রক্তক্ষরণ হয়’

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন শেখ হাসিনা। তিনি বলেন, নিজের দেশকে ধ্বংস হতে দেখলে তাঁর হৃদয়ে রক্তক্ষরণ হয়।

দেশে ফেরার ইচ্ছা থাকলেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। তবে ভবিষ্যতে বাংলাদেশে ফেরার আকাঙ্ক্ষা তিনি আবারও স্পষ্ট করেছেন।

সূত্র: দ্য ওয়াল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি