1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আদিতমারীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাঃ - Stbanglatv.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

আদিতমারীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাঃ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

 

লালমনিরহাটের আদিতমারীতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আদিতমারী উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম সালেহী।

আদিতমারী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি তারা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটি ইনসাফভিত্তিক সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি