1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ, আটক ১ - Stbanglatv.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ, আটক ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২৬ বোতল ভারতীয় নেশাজাতীয় (Eskuf) সিরাপ ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। একই অভিযানে মালিকবিহীন আরও ৯১ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতভর শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে সোনামসজিদ বিওপিতে কর্মরত নায়েক মো. রায়হানুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ভেহিক্যাল স্ক্যানারের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মো. মামুন মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ এবং একটি Pulsar 150cc মোটরসাইকেলসহ আটক করা হয়। আটক মামুন মিয়া শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা। অপরদিকে, চৌকা বিওপিতে কর্মরত হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অপর একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৭/২-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ঘেরার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯১ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করা হয়। দুটি অভিযানে জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেলের সর্বমোট সিজার মূল্য ২ লাখ ৫০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তি এবং জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেলের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি