1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডিএনসির মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ - Stbanglatv.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ডিএনসির মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন আতাহার এলাকায় মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা তৈরিতে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে আতাহার এলাকার এরফান গ্রুপ জামে মসজিদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মসজিদের মুসল্লি ও স্থানীয় জনগণের মাঝে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় মাদকের ক্ষতিকর দিক ও এর সামাজিক, পারিবারিক এবং স্বাস্থ্যগত নানা নেতিবাচক প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা হয়। স্থানীয় জনগণ মাদক ব্যবসা ও মাদকের বিস্তার রোধে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। তিনি মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি