1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে শিবগঞ্জে দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত মন্ত্রীসহ বৃদ্ধা - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে শিবগঞ্জে দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত মন্ত্রীসহ বৃদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপির গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। একই ঘটনায় ওই বৃদ্ধা নারীও আহত হয়েছেন।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে মোকামতলা–জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তাঁর সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় সড়কে এক বধির বৃদ্ধা নারীকে দেখতে পেয়ে তাকে রক্ষা করতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

 

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী সামান্য আহত হলে তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। দুর্ঘটনার সময় গাড়িতে তাঁর সহধর্মিণীও ছিলেন।

 

এদিকে, দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের ফিরোজা নামে ওই বধির বৃদ্ধা নারীও আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও এক বৃদ্ধা নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি