1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম - Stbanglatv.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৬ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীসহ সুন্দরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদ-উল-আযহা ত্যাগ, কোরবানি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়। এই ঈদ আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক—এই কামনা করেন তিনি।

সামিউল ইসলাম বর্তমানে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগরের সাবেক সভাপতি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

শেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি