1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে সন্দেহজনক হামের রোগী, হাসপাতালে ভর্তি ২৫ - Stbanglatv.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে সন্দেহজনক হামের রোগী, হাসপাতালে ভর্তি ২৫

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে অদ্যাবধি মোট ১ হাজার ৪১৯ জন রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৬ মে ) হাসপাতাল সূত্রে জানা গেছে, পূর্বে ভর্তি থাকা রোগীর সংখ্যা ছিল ৩৬ জন। নতুন করে আরও ৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময় ২০ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে কোনো রোগীকে রেফার্ড করা হয়নি। বর্তমানে শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী ভর্তি নেই। তবে জেলা সদর হাসপাতালে বর্তমানে ২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, জেলায় মোট ২০৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে এর মধ্যে ৪৩ জনের রিপোর্টে হাম পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া জেলায় সন্দেহজনকভাবে ৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশই শিশু। রোগের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে কাজ চলছে। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের হাম-রুবেলা টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি