
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইজিপিপি কর্মসূচীর আওতায় বিলধানজিয়া হতে ভোইশগাড়া পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ মে) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মো: সাইমুম পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিউর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে, কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। তারা আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এ ধরনের প্রকল্প গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
© All rights reserved © 2023
Leave a Reply