
মোস্তাফিজুর রহমান, শার্শা উপজেলা প্রতিনিধি:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৩ মে ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১৩০টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৩.৫ কেজি জিরা, ১১৪ প্যাকেট ফুসকা, ১০ কেজি আমসত্ত্ব, ৪ প্যাকেট কিসমিস, ১৮ প্যাকেট সন পাপড়ী, ৮৪টি বিভিন্ন খাদ্য সামগ্রী, ১ হাজার ৩৭টি চকলেট এবং ২ হাজার ৫০৩টি কসমেটিক্স সামগ্রী।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২২ লাখ ৭০ হাজার ৭৭০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
© All rights reserved © 2026
Leave a Reply