1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী জহির আলম বাচ্চু - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী জহির আলম বাচ্চু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৭৯ Time View

 

আরিফ হোসেন রুদ্র,রায়পুর প্রতিনিধি :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহির আলম বাচ্চু।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমি ৬নং কেরোয়া ইউনিয়নের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী হিসেবে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানান।

জহির আলম বাচ্চু বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তিনি বিভিন্ন মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। শেখ হাসিনা সরকারের সময় তার নামে ৩৩টি মামলা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, “স্ত্রী-সন্তান নিয়ে ১৭ বছর ১৭ মাস আমি ঘরে ঠিকমতো ঘুমাতে পারিনি। রায়পুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ঢাকা, মাইজদী, ফেনীসহ বিভিন্ন জায়গায় দলের কর্মসূচিতে সক্রিয় ছিলাম। দলের প্রয়োজনে যখনই ডাক এসেছে, তখনই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল, মিটিংসহ বিভিন্ন কর্মসূচি সফল করতে কাজ করেছি।”

তিনি আরও বলেন, রায়পুরের “মা, মাটি ও জনগণের” আস্থাভাজন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে তারা সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী জহির আলম বাচ্চু বলেন, “আমি জনগণের সেবা করতে চাই। একটি আধুনিক, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।”

শেষে তিনি ৬নং কেরোয়া ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি