1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দক্ষ নেতৃত্বে বদলে যাচ্ছে করিমগঞ্জ উপজেলা প্রশাসন - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

দক্ষ নেতৃত্বে বদলে যাচ্ছে করিমগঞ্জ উপজেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৩৮ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল | স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা প্রশাসনে ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া লেগেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা–এর নেতৃত্বে। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জনসেবামুখী উদ্যোগের কারণে তিনি স্থানীয়দের নজর কাড়ছেন।

২০২৬ সালের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহিতা বাড়ানোর উদ্যোগ নেন তিনি। মাঠ প্রশাসনে নিয়মিত তদারকি এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে সেবা কার্যক্রম আরও সহজ ও কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

করিমগঞ্জে যোগদানের আগে তিনি নরসিংদীতে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কুমিল্লার মেঘনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত থাকাকালে ভূমি সেবাকে সহজীকরণ এবং অনিয়ম কমাতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে প্রশংসা অর্জন করেন।

স্থানীয়দের ভাষ্য, বর্তমানে করিমগঞ্জে বাজার মনিটরিং, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অবৈধ দখল উচ্ছেদ, সরকারি খাসজমি উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা আগের তুলনায় বেড়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি ও সরকারি নির্দেশনা বাস্তবায়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক হাবিবুর রহমান বিপ্লব বলেন, “বর্তমান ইউএনও দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের কাজে স্বচ্ছতা বেড়েছে। সাধারণ মানুষ সহজে প্রশাসনিক সেবা পাচ্ছেন, যা ইতিবাচক দিক।”

বীর মুক্তিযোদ্ধা মিসবাহ উদ্দিন বলেন, “সৎ ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে একটি এলাকার উন্নয়ন সম্ভব। বর্তমান ইউএনও সরকারি সম্পদ রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করছেন।”

ইউএনও উম্মে মুসলিমা বলেন, “করিমগঞ্জের উন্নয়ন ও জনগণের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনসেবাকে আরও সহজ ও কার্যকর করাই আমার মূল লক্ষ্য।”

স্থানীয় সচেতন মহলের মতে, বর্তমান প্রশাসনের ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকলে করিমগঞ্জ উপজেলায় নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি