1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিভিন্ন প্রকার মাদক জব্দ - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিভিন্ন প্রকার মাদক জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০৬ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি পরিত্যক্ত দোকানঘরে তল্লাশি চালিয়ে ভারতীয় ৭ বোতল মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫১০ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। পরে উদ্ধারকৃত আলামত শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। ৫৩ বিজিবি সূত্রে জানা গেছে, চলতি বছরে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ২ জন আসামিসহ ভারতীয় ৪০৮ বোতল মদ, ৫০০ গ্রাম গাঁজা, ১ দশমিক ৯৬০ কেজি হেরোইন, ২৬১ বোতল ফেন্সিডিল, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ হাজার ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯১৮ বোতল এস্কাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ এবং ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ ৫০ হাজার টাকা। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি