
(মোঃ রাসেল হোসেন মেহেন্দীগঞ্জ উপজেলা প্রতিনিধি)
বরিশালের মেহেন্দিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
জব্দকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। গ্রেফতারকৃতদের একজন পল্লী বিদ্যুতের এক প্রকৌশলীর ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।
শুক্রবার বিকাল পৌনে ৬টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর স্টিমারঘাট ফেরির পন্টুনে এই অভিযান পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন ও পুলিশ পরিদর্শক মোঃ মতিউর রহমান।
১. আলম খা (৩৭),পৌরসভার ৭ নম্বর বদরপুর ওয়ার্ডের মোহাম্মদ খার ছেলে। তিনি পল্লী বিদ্যুতের প্রকৌশলীর ওপর হামলা মামলার আসামি।
২. শাকিল রাঢ়ী (২৪): সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেচর ওয়ার্ডের হানিফ রাঢ়ীর ছেলে।মেহেন্দীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন এসটি বাংলাকে জানান, শাকিল ও আলম খান বিগত অনেক বছর যাবত মাদক ব্যবসার করে আসছে, আজকে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়,, এবং তাদের নামে একটি মাদক মামলা রুজি করা হয়ে, তাদের দুই জনকে আদালতে প্রেরন করা হয়েছে, অফিসার ইনচার্জ মোঃ মমিন বলে আমাদের এই মাদক অভিযান চলমান থাকবে
© All rights reserved © 2023
Leave a Reply