
মোহাম্মদ দিদার চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৯নং গন্ডামারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মুহাম্মদ মুবিনুল হক (রানা)।
শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকুক—এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, “আমি সবসময় ৬নং ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন ও জনসেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জনই আমার লক্ষ্য।”
এসময় তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং আগামী দিনে ওয়ার্ডবাসীর দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
© All rights reserved © 2023
Leave a Reply