1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মসজিদ কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২ জন - Stbanglatv.com
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

মসজিদ কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২ জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৩ Time View

 

সবুজ সরদার উপজেলা প্রতিনিধি লোহাগড়া নড়াইল

নড়াইল সদর উপজেলায় মসজিদের কমিটি নিয়ে দুই

গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকাল ১০ টার দিকে উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, আলম গ্রুপের সিঙ্গিয়া গ্রামের দলিল উদ্দিনের ছেলে মোচা বিশ্বাস, জিন্না বিশ্বাস, রাব্বি বিশ্বাস, লিপন বিশ্বাস, বাদশা, ও মোজাম বিশ্বাসের ছেলে ইসরাফিল বিশ্বাস। অপরদিকে মেজবা গ্রুপের হোসেন বিশ্বাসের ছেলে মশিয়ার বিশ্বাস, আলী বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস, লিটন বিশ্বাস, ও হাশেম মোল্যার ছেলে নাসিরুল মোল্যা।মোট দুই গ্রুপের ১২ জন আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার বহখালী ইউনিয়নের সিঙ্গিয়া বনিকপাড়া জামে মসজিদের কমিটি নিয়ে আলম ও মেজবা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে মসজিদ কমিটি নিয়ে আলোচনা সভায় আয়োজন করা হয়। সভা চলাকালে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়াই এতে উভয় পক্ষের ১২ জন আহত। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু লেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই এলাকার পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি