1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোকছেদ আলী - Stbanglatv.com
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোকছেদ আলী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৫ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ নং শান্তিরাম ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. মোকছেদ আলী। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ নং শান্তিরাম ইউনিয়ন শাখার সেক্রেটারি এবং উজান তেওড়া টি ইউ এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুভেচ্ছা বার্তায় মাওলানা মোকছেদ আলী বলেন,

“পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। এই আনন্দঘন মুহূর্তে আমি ইউনিয়নবাসীসহ সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন।”

তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করবো। মাদক, জুয়া ও সকল ধরনের অপরাধ নির্মূলে কঠোর ভূমিকা পালন করা হবে ইনশাআল্লাহ।”

শেষে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং ঈদের আনন্দ সবাইকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি