
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-১, রাজশাহী।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) রাতে শিবগঞ্জ থানাধীন ১০নং মনাকষা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিংনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল জানতে পারে, সিংনগর এলাকার ওয়াক্তিয়া মসজিদের পেছনে একটি আমবাগানে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে মোঃ সুজন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি মনাকষা ইউনিয়নের পারচৌকা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ সময় তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
© All rights reserved © 2023
Leave a Reply