1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নান্দাইলে বর্ণাঢ্য আয়োজনে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন - Stbanglatv.com
বুধবার, ২০ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

নান্দাইলে বর্ণাঢ্য আয়োজনে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪১ Time View

 

নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা-সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এর প্রতিপাদ্যকে সামনে রেখে-সারাদেশের ন্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভূমি অফিসের আয়োজনে-অফিসের মায়া-বনে ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।

 

উদ্ভোধনী অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‍্যালি ভূমি অফিসের মায়াবন থেকে শুরু হয়ে- প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা ও ভূমি সেবা সংক্রান্ত মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন- উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ও নান্দাইল সাব- রেজিস্ট্রি অফিসে’র- সাব-রেজিস্ট্রার শেখ আব্দুস সামাদ আজাদ প্রমোখ।’

 

মেলায় সেবা নিতে আসা অংশগ্রহণকারী সাধারণ জনগনের ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর সহ পরামর্শ প্রদান করা হয়।

 

এ সময় নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ বলেন- ভূমিসেবা মেলার মূল লক্ষ্য হচ্ছে- জনগণের দোরগোড়ায় সহজ-স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমি সেবা পৌঁছে দিতে এবং জনগনের মধ্যে ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অনলাইন ভূমি সেবা ব্যবহারে উৎসাহ প্রদান, ভূমি উন্নয়ন কর আদায়ে সহায়তা ও ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

 

উক্ত ভূমি সেবা মেলায় ভূমি সংক্রান্ত যেকোন তথ্য ও সেবা গ্রহনের জন্য মেলায় আগত ভূমি মালিকগণ সহ নান্দাইলের সর্বসাধারনকে মেলায় অংশ নেয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি