
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা প্রতিনিধি:
সুন্দরগঞ্জ উপজেলার ১০ নং শান্তিরাম ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শান্তিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, শান্তিরাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা মো. আসাদুজ্জামান খন্দকার মাসুদ।
তিনি বলেন,
“ঈদ আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমি মহান আল্লাহর দরবারে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের ঘরে ঘরে।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি শান্তিরাম ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।
উল্লেখ্য, মো. আসাদুজ্জামান খন্দকার মাসুদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আস্থা ও সুনাম অর্জন করেছেন। পাশাপাশি তিনি বেলকা ডিগ্রি কলেজে প্রদর্শক (কৃষি শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করছেন।
” ঈদ মোবারক..
© All rights reserved © 2023
Leave a Reply