
জুয়েল রানা বিশেষ প্রতিনিধি ফুলপুর (ময়মনসিংহ)
ময়মনসিংহের ফুলপুরে দেওয়াল ভেঙে চুরির ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করে মালামাল উদ্ধার করেছেন।
ফুলপুর গোল চত্ত্বর সংলগ্ন বঙ্গবন্ধু মোবাইল মার্কেটের নূর টেলিকম নামক দোকানে গত ১৬ মে ভোর রাতে দেওয়াল ভেঙ্গে দুধর্ষ চুরি সংগঠিত হয়। চুরির ঘটনাটি সিসি ক্যামেরায় ধারণকৃত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। উক্ত ঘটনায় ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। চুরির ঘটনায় সিসি টিভি ফুটেজ পর্যালোচনা এবং গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশ হালুয়াঘাট উপজেলার মাঝিয়াল গ্রামের আহাম্মদ আলীর পুত্র মোঃ রবিন (১৯) ও ফুলপুর উপজেলার আশি পাচকানিয়া গ্রামের আব্দুস সালমের পুত্র মোঃ আশরাফুলকে (২৬) গ্রেফতার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফকারকৃত আসামী মোঃ রবিন এর বসত বাড়ি হতে চুরি যাওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে
Symphony A 30-০৮ টি, Symphony A 20-০৩ টি, Symphony L 137-০২ টি, Symphony L 48-০১ টি, It 52-০১টি, Nokia 108-০১ টি, Nokia 105-০১ টি, পুরাতান বাটন ফোন-০৩টি-যার বর্তমান বাজার মূল্য-৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, (খ) বিভিন্ন ব্র্যান্ডের ডামি মোমাইল-১০টি যার বর্তমান বাজার মূল্য অনুমান-১০,০০০/- (দশ হাজার) টাকা উদ্ধার করা হয়। ইতোপূর্বে গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ রবিন (১৯) এর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় ০১(এক) টি চুরির মামলা আছে। এ বিষয়ে ফুলপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরুজ হোসেন জানান আসামীদের চুরির মামলায় আদালতে পাঠানো হয়েছে
© All rights reserved © 2023
Leave a Reply