
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, “বিএনপি সরকারের অনেক গুণ, এক উপজেলায় তিন মাসে চার খুন।”
রোববার (১৭ মে) দুপুরে কুমিল্লার হোমনায় জনসভায় যাওয়ার প্রাক্কালে মেঘনা উপজেলায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, যা জননিরাপত্তার জন্য উদ্বেগজনক।
হাসনাত আবদুল্লাহ প্রশ্ন রেখে বলেন, “তিন মাসে যদি এক উপজেলায় চার খুন হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কী করেন?” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দপ্তরের কাজের পরিবর্তে অন্য মন্ত্রণালয়ের বিষয়ে নাক গলাচ্ছেন, ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
এদিকে ওই পথসভায় তাঁর হাত ধরে শতাধিক নতুন সদস্য এনসিপিতে যোগদান করেন।
মেঘনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এম কে রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ স্থানীয় নেতাকর্মীরা।
© All rights reserved © 2023
Leave a Reply