1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বারইয়ারহাট প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত সভাপতি জীবন কৃষ্ণ দেবনাথ ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া - Stbanglatv.com
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

বারইয়ারহাট প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত সভাপতি জীবন কৃষ্ণ দেবনাথ ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৯ Time View

 

চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে ১৫ এপ্রিল শুক্রবার সকালে নিজস্ব প্রেস ক্লাব ভবনে বারইয়ারহাট প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ ইং সনের দুই বছর মেয়াদের ১২ (বার) সদস্য বিশিষ্ট্য কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় দৈনিক আজকালের দর্পণ পত্রিকার প্রকাশক-সম্পাদক ও বারইয়ারহাটে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জীবন কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া’র সঞ্চালনায় প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়।

 

এদিকে, বারইয়ারহাট প্রেস ক্লাবের ১২ (বার) সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটির মধ্যে যারা রয়েছেন, জীবন কৃষ্ণ দেবনাথ- সভাপতি, এস.এম আশরাফ হোসেন- সহ-সভাপতি, বাবুল মিয়া – সাধারণ সম্পাদক, শ্রীযুক্ত বাবু তাপস কুমার সিংহ- সহ-সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম- সাংগঠনিক সম্পাদক, মোঃ মোস্তফা ভুঁইয়া- অর্থ সম্পাদক, মোঃ মিজানুর রহমান-দপ্তর সম্পাদক, মোঃ সাকিব চৌধুরী – ক্রীড়া সম্পাদক, মোঃ জহির খান- তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মানিক চন্দ্র দাস- প্রচার সম্পাদক, এম. ইকবাল হোসাইন আরজু- সহ-প্রচার সম্পাদক ও মোঃ আজমুল হক ভুঁইয়া-সদস্য, প্রমূখ।

 

সভায় প্রতিষ্ঠাতা সভাপতি জীবন কৃষ্ণ দেবনাথ বলেন, সংবাদ মাধ্যমে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা একটি সুস্থ, গণতান্ত্রিক ও বিশ্বাসযোগ্য সমাজের মূলভিত্তি। তথ্য পরিবেশনের সময় ব্যক্তিগত মতামত, আবেগ বা পক্ষপাত বর্জন করে কেবল প্রমাণিত সত্য তুলে ধরাই একজন প্রকৃত সাংবাদিকের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, সাংবাদিকরা কখনো কোন দলের পক্ষ হয়ে কাজ করতে পারে না। দেশের ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যখন যে দখল ক্ষমতায় আসে তখন ঐ দলেরও উন্নয়নমূলক কর্মকান্ড সহ দেশ ও সমাজের প্রতিচ্ছবি হিসেবে কাজ করাইটাই মূল সাংবাদিকতার মূল চাবিকাঠি।

 

তিনি আরো বলেন, সংবাদ পত্র হলো দেশের উন্নয়নের ছায়া ও ভিত্তি। সংবাদকর্মীরা হলো সমাজের দর্পণ। তাই বাংলাদেশের মতো দেশে গণমাধ্যমের আলোচনায় বস্তুনিষ্ঠতা আর নিরপেক্ষতার আলোচনা সত্যিকার অর্থে এক কঠিন কাজ। জীবনভর রাজনৈতিকরা, আমলারা, সুশীল সমাজের প্রতিনিধিরা বলে এসেছেন, গণমাধ্যম ও সাংবাদিককে হতে হবে বস্তুনিষ্ঠ, পক্ষপাতহীন, ভারসাম্যপূর্ণ এবং তাদের সব কাজে থাকবে ন্যায্যতা। কিন্তু এসব পরিভাষার সাথে নিরপেক্ষতার সম্পর্ক সৃষ্টি করাটা বেশ কঠিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি