
মো. শাহীন আলম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলার ১২ নং কঞ্চিবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বেলকা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহ মো. জাহেদুল ইসলাম।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমি ১২ নং কঞ্চিবাড়ী ইউনিয়নের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
তিনি আরও জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ন্যায়ভিত্তিক সুবিচার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন এবং জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শাহ মো. জাহেদুল ইসলাম বলেন, “আমি জনগণের সেবা করতে চাই। একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
© All rights reserved © 2023
Leave a Reply