1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে ১৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার - Stbanglatv.com
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে ১৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া এলাকায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে। রোববার ভোর রাতে বিলভাতিয়া বিওপি’র অধীনস্থ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। ৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিলভাতিয়া বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯০/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দৌলতবাড়ী গ্রামের ভাতিয়া বিলে অভিযান চালায়। অভিযানকালে ভোর ৪টা ১০ মিনিটের দিকে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত সিরাপগুলো জিডি মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি