1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ আটক ১ - Stbanglatv.com
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ আটক ১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে ৫৭০ পিস ইয়াবাসহ দোস্ত মোহাম্মদ (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধুলাউড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক দোস্ত মোহাম্মদ গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী গ্রামের মৃত পেশকার আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল ধুলাউড়ী গ্রামে অভিযান চালায়। এসময় দোস্ত মোহাম্মদের শয়নকক্ষের আলমিরার ড্রয়ারে তল্লাশি চালিয়ে ৫৭০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি