1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইল নিউ লাইফ হাসপাতাল লি: চিকিৎসা সেবায় অন্যতম, তাড়াইলবাসীর জন্য আশীর্বাদ - Stbanglatv.com
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

তাড়াইল নিউ লাইফ হাসপাতাল লি: চিকিৎসা সেবায় অন্যতম, তাড়াইলবাসীর জন্য আশীর্বাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৬ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

“সুস্থ দেহ, সুস্থ মন”—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে আধুনিক চিকিৎসাসেবা দিয়ে আস্থা অর্জন করেছে তাড়াইল নিউ লাইফ হাসপাতাল লিমিটেড। সার্বক্ষণিক ডিউটি ডাক্তার, নিবিড় পর্যবেক্ষণ ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে হাসপাতালটি হয়ে উঠেছে স্থানীয়দের নির্ভরতার প্রতীক।

শনিবার (১৫ মে ২০২৬) বিকেল ৩টায় তাড়াইল খান ব্রাদার্স কমার্শিয়াল ভবনের ২য় তলায় অবস্থিত তাড়াইল নিউ লাইফ হাসপাতাল লি: সরেজমিনে গিয়ে দেখা যায়, অত্যাধুনিক অপারেশন থিয়েটার, পোস্ট-অপারেটিভ সেবা এবং বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে স্বল্প ভিজিটে সকাল-বিকেল চিকিৎসা পরামর্শ প্রদান করা হচ্ছে।

হাসপাতালটিতে গর্ভবতী মায়েদের জন্য নরমাল ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। এছাড়াও হৃদরোগ, কিডনি সমস্যা, মূত্রনালী, যৌনরোগ, ডায়াবেটিস, হাঁপানি, বাতব্যথা, নাক-কান-গলা, চর্মরোগ ও গ্যাস্ট্রোএন্টারোলজি সংক্রান্ত রোগের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। রোগীদের সেবায় রয়েছেন অভিজ্ঞ নার্স, বিশেষজ্ঞ ডাক্তার ও সার্জন।

পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। এখানে সকল প্রকার রক্ত পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম, ১২ চ্যানেল ইসিজি, ডিজিটাল এক্স-রে, ইউরোফ্লোমেট্রি, হরমোন পরীক্ষা ছাড়াও হজ ও বিদেশগামী যাত্রীদের মেডিকেল চেকআপ এবং গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

 

নিউ লাইফ হাসপাতাল সম্পর্কে জানতে চাইলে ডা মোঃ এরশাদ আহসান সোহেল বলেন, নিউ লাইফ হাসপাতাল মানবতার সেবায় এবং সুচিকিৎসার জন্য একটি অত্যাধুনিক হাসপাতাল, ২৪ঘন্টা, ডাক্তার পাওয়া যায়। প্রত্যেকটা রোগীকে যত্ন সহকারে চিকিৎসা প্রধান করা হয়। বিশেষ করে সিজারের রোগীদের অপারেশন ক্ষেত্রে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়।

সরেজমিনে আরও দেখা যায়, দূর-দূরান্ত থেকে প্রতিনিয়ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা গ্রহণ করছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। সেবা গ্রহণকারীরা হাসপাতালের চিকিৎসাসেবা ও আন্তরিক ব্যবহারে সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে হাসপাতালের স্টাফ ও রোগীদের সঙ্গে কথা হলে তারা জানান, তাড়াইল নিউ লাইফ হাসপাতাল লি: স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এবং দিন দিন এর সেবার পরিধি আরও বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি