1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাতীয় কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বইপাঠ ও রচনা প্রতিযোগিতা - Stbanglatv.com
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

জাতীয় কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বইপাঠ ও রচনা প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বইপাঠ ও রচনা প্রতিযোগিতা এবং পুস্তক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। জেলা সরকারি গণগ্রন্থাগার, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে শনিবার (১৬ মে) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আয়োজক সূত্রে জানা যায়, সকাল ১০টা ৩০ মিনিটে ‘বইপাঠ’ প্রতিযোগিতা এবং বেলা ১১টা ৩০ মিনিটে ‘রচনা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এই আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার পাশাপাশি গ্রন্থাগারে নজরুলের সাহিত্যকর্ম নিয়ে পুস্তক প্রদর্শনীর আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে শিগগিরই পুরস্কার বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি