
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে সমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। দুপুর আড়াইটার দিকে সমাবেশস্থল ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা আগ থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।বিকাল ৩টার মধ্যেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশে বক্তারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের দুর্ভোগ নিরসন এবং দেশের স্বার্থে পদ্মার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
© All rights reserved © 2023
Leave a Reply