1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আহত কাবাডি খেলোয়াড় মিথিলার পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী - Stbanglatv.com
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

আহত কাবাডি খেলোয়াড় মিথিলার পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৮ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ জেলার উদীয়মান কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের উন্নত চিকিৎসা ও আর্থিক সহায়তায় এগিয়ে এসেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গুরুতর আঘাতে অসুস্থ হয়ে পড়া এই কিশোরী খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। চাঁপাইনবাবগঞ্জের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও প্রতিভাবান কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুন সম্প্রতি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর কাবাডি ইভেন্টের বাছাই প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে পেটে গুরুতর আঘাত পান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। বিষয়টি জানার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিথিলার খোঁজখবর নেন। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে মায়ের সঙ্গে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে তিনি মিথিলার চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আহত এই খেলোয়াড়কে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার সাহস ও অনুপ্রেরণা দেন। পাশাপাশি উন্নত চিকিৎসার ব্যয় বহনের জন্য মিথিলার পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “দেশের তৃণমূল পর্যায়ের প্রতিভাবান ক্রীড়াবিদদের পাশে সরকার সবসময় রয়েছে। মিথিলার চিকিৎসা ও ভবিষ্যতের যেকোনো প্রয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহযোগিতা করবে।”

মিথিলার মা সেলিনা প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তার মেয়ের চিকিৎসা, পড়াশোনা ও খেলাধুলায় ফিরে আসার পথে নতুন সাহস জোগাবে। তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সাড়া ফেলেছে। আর সেই আয়োজন থেকেই উঠে আসা মিথিলার মতো প্রতিভাবান খেলোয়াড়দের পাশে সরকারের এই সহায়তাকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি