1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাচোলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - Stbanglatv.com
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

নাচোলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার গোলাবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আমির প্রভাষক ইয়াকুব আলী। এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা জামায়াত নেতা রফিকুল ইসলাম ও আঃ তোয়াবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত দুই শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রেসক্রিপশন ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা দেন অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল। তাদের মধ্যে ছিলেন ডা. আব্দুল আল মামুন লিখন (মেডিসিন), ডা. শিরীন আক্তার মীম (চর্ম ও যৌন রোগ) এবং সাব্বির আহমেদ (ডিএম)। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক ইয়াকুব আলী বলেন, “সাংবাদিকরা শুধু সমাজের দর্পণই নন, তারা সাধারণ মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” আয়োজকরা জানান, নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি