1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

লোহাগড়ায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৩০ Time View

সবুজ সরদার লোহাগাড়া উপজেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আলী কাজী (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যার পর দেবী গ্রাম থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে সত্রহাজারী গ্রামের দিকে আসছিল। মোটরসাইকেলটি সত্রহাজারী গ্রামের ওমর কাজীর বাড়ির সামনে পৌঁছালে পথচারী আলী কাজীকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে তিনি গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

দুর্ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

নিহত আলী কাজী লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারী গ্রামের মৃত আবুল কাজীর ছেলে। তার মৃত্যুর খবরে স্বজনদের মাঝে কান্নার রোল পড়ে যায় এবং পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি