
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ড-বিখণ্ড করার অভিযোগে স্ত্রী আসমা আক্তারকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাতে পালং এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, দাম্পত্য কলহের এক পর্যায়ে লোহার রড দিয়ে আঘাত করলে জিয়া সরদার ঘটনাস্থলেই মারা যান।
এরপর মরদেহ গোপন করতে সেটি টুকরো করে ড্রামে রাখা হয় এবং কিছু অংশ বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ৯৯৯-এ খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদে আসমা আক্তার হত্যার কথা স্বীকার করেছেন বলে জানায়।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
© All rights reserved © 2023
Leave a Reply