1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শ্রমিক ইউনিয়ন পুরোনো সংগঠনের ১২ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করেন  - Stbanglatv.com
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শ্রমিক ইউনিয়ন পুরোনো সংগঠনের ১২ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করেন 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৭ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন থেকে অন্য সংগঠনে যোগ দেওয়া ১২ জন শ্রমিক আবারও পুরোনো সংগঠনে ফিরে এসেছেন। শুক্রবার (১৫ মে) জেলা শ্রমিক ভবনে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় সংগঠনটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান, সহ-সভাপতি আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজন, কোষাধ্যক্ষ সামিউল আলম রাজু, কোচ বাস ও মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ অন্যান্য নেতারা। ফিরে আসা সদস্যরা হলেন— মো. বেলাল হোসেন, মোখলেসুর রহমান, মো. সাগর আলী, শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, নাসিরুল ইসলাম, নয়ন আলী, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, রেজাউল করিম মনা, আকরাম হোসেন ও মতিউর রহমান। ফিরে আসা সদস্য রেজাউল করিম মনা, আলমগীর হোসেন ও আনোয়ার হোসেন জানান, বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাসে তারা ‘মোটরশ্রমিক ইউনিয়ন’ নামে অন্য একটি সংগঠনে যোগ দিয়েছিলেন। তবে পরে তারা দেখেছেন, সংগঠনটির নেতারা দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। এছাড়া সংগঠনের কার্যক্রমও তেমন সক্রিয় নয়। শ্রমিকদের কল্যাণের নামে অর্থ সংগ্রহ করা হলেও তার সঠিক হিসাব পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তারা। এসব বিষয় বিবেচনা করেই তারা পুরোনো সংগঠনে ফিরে এসেছেন বলে জানান। ফিরে আসা সদস্যদের বরণ করে সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, “সদস্যরা তাদের ভুল বুঝতে পেরে আবার পুরোনো সংগঠনে ফিরে এসেছেন। আমরা তাদের স্বাগত জানাই।” অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত বলেন, “আমাদের সংগঠনে সাড়ে চার শতাধিক সদস্য রয়েছে। এর মধ্যে ১২ জন চলে গেলেও সংগঠনের কোনো সমস্যা হবে না। কোন শ্রমিক কোন সংগঠনে থাকবেন, সেটি তার ব্যক্তিগত বিষয়।” তবে সংগঠনের নিষ্ক্রিয়তা এবং শ্রমিক কল্যাণ তহবিলের অর্থের হিসাব না থাকার অভিযোগ অস্বীকার করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি