1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস রোভারের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত - Stbanglatv.com
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস রোভারের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ রোভারের উদ্যোগে মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি ও বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তারা। কর্মশালায় বাংলাদেশ স্কাউটসের রোভার কার্যক্রম, নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়িত্ববোধ এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার সদস্য ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, তরুণদের মানবিক, শৃঙ্খলাবোধসম্পন্ন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি