
হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ সদর উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে এসব ঢেউটিন বিতরণ করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
এসময় উপজেলার বৌলাই কাঠালিয়া এলাকার বজ্রপাতে নিহত তাজুল ইসলামের পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, চলতি বাজেটে সদর উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে ৫০ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হবে। পাশাপাশি প্রত্যেক পরিবারকে নগদ ৩ হাজার টাকা করে দেওয়া হবে।
তিনি আরও জানান, বর্তমানে সকল উপকারভোগীকে ঢেউটিন প্রদান করা হচ্ছে এবং প্রত্যেকের তথ্য সংরক্ষণ করা হচ্ছে। নগদ ৩ হাজার টাকা পরবর্তীতে প্রদান করা হবে।
© All rights reserved © 2023
Leave a Reply