1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

তাড়াইলে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪২ Time View

 

হুমায়ূন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও AACOদের অংশগ্রহণে কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

কিশোরগঞ্জের তাড়াইলে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (AACO) ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।

সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের স্থানীয় সরকার বিভাগের তাড়াইল উপজেলা সমন্বয়কারী হাবিবুর রহমান ভূঁইয়া উপস্থিত থেকে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিচার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এসময় তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন— জাওয়ার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহমান, দামিহা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. হাদিউল ইসলাম, দিগদাইড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অনুরঞ্জন রায়, ধলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ছাইদুর রহমান, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম অপারেটর শারমিন আক্তার, রাউতি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব ঘোষ এবং তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মো. তরিকুল ইসলাম।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার প্রত্যেক ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার নির্দেশনা প্রদান করেন। পরে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি