1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গাইবান্ধা জেলা ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

গাইবান্ধা জেলা ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬০ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

শহিদুজ্জামান শাহীন কে আহবায়ক করে গাইবান্ধা জেলা ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৩ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে যারা রয়েছেন—

১. আহ্বায়ক — মো. শহীদুজ্জামান শাহীন

২. সিনিয়র যুগ্ম আহ্বায়ক — মো. ইমাম হোসেন আলাল

৩. যুগ্ম আহ্বায়ক — রেজাউল করিম রিমন

৪. যুগ্ম আহ্বায়ক — সুজন পাটোয়ারী

৫. যুগ্ম আহ্বায়ক — খন্দকার রাকিবুল ইসলাম রাকিব

৬. যুগ্ম আহ্বায়ক — মো. আরশাদ আইয়ুব জাহিদ

৭. সদস্য সচিব — ওয়ালিদ শাকিল

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলার সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়াও আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি