1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল, ইয়াবা ও ট্যাপেন্টাডল জব্দ - Stbanglatv.com
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল, ইয়াবা ও ট্যাপেন্টাডল জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বুধবার (১৩ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামে একটি আমবাগানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন চামুচা বিওপির সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বাধীন একটি বিশেষ টহল দল। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৯৮/১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন, ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ১৯ হাজার ৪৫০ পিস

নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় সংঘবদ্ধ চোরাকারবারী দল বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সকল ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি